প্রেম- অপ্রেমের ভেদাভেদ

শামুকের মত গুটিয়ে হেঁটে চলেছি,
অমসৃন তোমার হৃদয় পিষ্ঠে
প্রেম- অপ্রেমের ভেদাভেদ জানোনা,
জানো কেবল হৎপিন্ডে রক্ত ঝড়াতে !
আমার লুকানো সবগুলো শ্রাবণে ভাগ বসিয়ে যাচ্ছো অ্নায়াসে;
কি চাচ্ছো বলতো ?
তোমার ঈর্ষার চোখ গুলো
থিরথির করে কাঁপছে !
আর নিঃশব্দ দুর্বদ্ধ ভাষা গুলো তোমার
জলের মতোই থই থই করে গড়িয়ে
পরছে আমার ছোট্র জলাশয়ে। এবার
স্বীকার করো,
আমার পদচিহ্ন !
আর মেনে নাও
জলাবদ্ধতাকে, জন্মের তরে...!

---নিরুপমা নিরু

Filed Under:

Comments (0)

Leave a reply