শূন্য সময়
ইচ্ছে ওড়ে ভিক্টোরিয়ায়
ইচ্ছে ওড়ে সিঁথির মোড়ে।
আমার সাধের ইচ্ছে গুলো,
... মরেই গেছে অনাহারে।
আমিও জানো?প্রেমিক ছিলাম।
সকাল দুপুর রাতের বেলা;
খিদের আগুন সব খেয়েছে,
কারখানাতে ঝুলছে তালা।
স্ব্প্ন ঘুড়ী,পলকা সুতোয়
কাট্টা ভোঁভোঁ,অনেক দূরে।
এখন শুধুই শূন্যতা ছুঁই,
শূন্য সময় মুঠোয় পুরে।
Comments (0)
Leave a reply